1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

নগরকান্দায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ইউএনও’র অভিযান

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

নগরকান্দায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযানে ছুটে যায় ইউএনও। ১৯ জুলাই শনিবার উপজেলার ফুলসুতি ইউনিয়ন এর বাউতিপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন মালিক মাহাবুব মাস্টার। এলাকাবাসী বালু উত্তোলনের বিষয় ইউএনও কে জানাইলে তৎক্ষনাৎ বালু উত্তোলন স্হানে গিয়ে অভিযান পরিচালনা করেন।সেসময় বালু উত্তোলন কারীদের কাউকে না পাওয়ায় বালু উত্তোলনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ কিছু জব্দ করেন।মাহাবুব মাস্টার উপজেলার একাধিক স্হানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন । গত শুক্রবার ডাঙ্গী ইউনিয়ন এর চৌসারা গ্রাম থেকে অভিযান চালিয়ে মাহাবুব মাস্টার এর একটি ড্রেজার মেশিন বালু উত্তোলন বন্ধ করেন উপজেলা প্রশাসন।
অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে মাসের পর মাস বালু উত্তোলন করছেন মাহাবুব মাস্টার। অভিযান করলেও থামছেনা বালু উত্তোলন। একদিকে অভিযান শেষ না হতেই শুরু হয় বালু উত্তোলন। প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাহাবুব মাস্টার বছর জুড়ে বালু উত্তোলন করে চলছে। কয়েকটি স্পটে বছর জুড়ে বালু উত্তোলন করে প্রায় কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছেন বলে জানা গেছে।
বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন মালিক মাহাবুব মাস্টার বলেন,অনেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করছে আমি করলে দোষ কি।অভিযান হলে কি আর বালু কাটা ঠেকে থাকে।
ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দিন বলেন,উপজেলার যেখানেই অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করবে খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান পরিচালনা করা হবে। এমন কাজে সর্বদা আমাদের প্রশাসন প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট