1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া।

এস এম পারভেজ,
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্য চরভাঙ্গা গ্রামের বাসিন্দা ও ২৯ নং চরশোলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ নজরুল ইসলাম গাজী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।কিন্তু পথিমধ্যে বিকাল ৫টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুম নজরুল ইসলাম গাজী ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক গাজী মকবুল হোসেন মাস্টারের বড় ছেলে। শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বিশেষ ভূমিকা রাখেন। তার আন্তরিকতা ও মানবিক গুণাবলীর জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। সোমবার সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ির সামনে ৩৪ নং সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে নাইমুল ইসলাম গাজী। আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মাস্টার মোঃ তাজুল ইসলাম গাজী, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাজাহান মিয়া, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান পেদা, সমাজসেবক ও রাজনীতিবিদ ফজলুল শেখ, মাওলানা মোঃ আলী আকবর এবং ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ হাফিজুর রহমান।জানাজায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম নজরুল ইসলাম গাজী স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার অকাল প্রয়াণে পরিবার হারিয়েছে একজন অভিভাবক, শিক্ষার্থীরা হারিয়েছে একজন আদর্শ শিক্ষক এবং এলাকাবাসী হারিয়েছে একজন সৎ ও মানবিক মানুষ। তার শিক্ষা ও আদর্শ আগামী প্রজন্মের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট