1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা থেকে:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দেবরের সঙ্গে সম্পর্কের জেরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রুমা আক্তার (৩২) ওই গ্রামের ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন। সম্রাট নিহতের স্বামী সুমনের আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাশের ঘরের দেবর, অটোরিকশাচালক সম্রাট (২০)-এর সঙ্গে রুমা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামী প্রবাসে থাকায় তাদের মেলামেশা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছিল। তবে বিষয়টি সামাজিকভাবে প্রকাশ পায়নি।

স্থানীয়দের দাবি, সম্রাট বিয়ের আশ্বাস দিয়ে রুমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্রাট রাজি না হওয়ায় অভিমানে রুমা বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।
নিহহতের আপন দেবর বাদশা (৩০) বলেন, সে প্রায়ই ভাবির ঘরে আসা যাওয়া করত। বিষয়টি প্রথমে স্বভাবিক মনে হলেও সম্পর্কের কথা পরে জানতে পারি। সম্রাট আমার ভাইয়ের বিদেশের সকল কামাই প্রতারণা করে নিয়ে গেছে।

নিহতের স্বজনরা জানান, ঘটনার রাতে তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।

এ বিষয়ে মুরাদনগর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট