1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ফরিদপুর-০৪ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী আতাউর রহমান কালু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ফরিদপুর-০৪ (ভাংগা, সদরপুর, চরভদ্রাসন) নির্বাচনী এলাকার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ভাংগা উপজেলা কমিটির সভাপতি, কালামৃধা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট কৃষক নেতা আতাউর রহমান কালুকে।

গত ১০ নভেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ফরিদপুর জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা কেন্দ্রীয় কমিটির নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়।

আতাউর রহমান কালু ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দীর্ঘদিন ধরে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কৃষকের ফসলের মাঠে, শ্রমজীবী মানুষের কর্মস্থলে কিংবা গ্রামীণ জনপদের সমস্যার সমাধানে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ভাংগা উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কৃষক সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত থেকে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন।

কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয় জনগণের নিকট তিনি “কৃষক নেতা কালু ভাই” নামেই অধিক পরিচিত।

ফরিদপুর-০৪ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হলো।

কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথ থেকে মাঠে অবিরাম ছুটে চলা কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির নিবেদিত প্রাণ নেতা আতাউর রহমান কালু ভাইকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় কমিউনিস্ট পার্টি, ভাংগা উপজেলা কমিটিকে জানাই বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট