1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভাঙ্গায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত, শিশুসহ আহত ৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 133.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও চারজন আহত হয়েছে। তাদেরকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ফোন পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাত্রা করছিল। অটোরিকশাটি পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটিকে জব্দের চেষ্টা চলছে এবং চালককে আটকেরও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, মহাসড়কে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট