1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

নগরকান্দায় অপহরণকারী সন্ত্রাসীদের বিচার দাবিতে ভুক্তভোগী সহ এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন এর বিলগোবিন্দপুর (তিন কিলো) নামক স্হানে অপহরণ ও ছিনতাই ঘটনায় অপহরণকারীদের বিচার দাবিতে ভুক্তভোগী সহ এলাকাবাসী মানববন্ধন করেন।

২৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১ টায় বিলগোবিন্দপুর গ্রামের মোরাদ বেপারী বাড়ির সামনে সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।
অপহরণ ও ছিনতাই ঘটনার শিকার ভুক্তভোগী কৃষ্টনগর গ্রামের মোরাদ বেপারীর ছেলে রাজু (১৪) ও মশা উজান গ্রামের আবুল মল্লিক এর ছেলে আবু সালেক (১৪) জানান কৃষ্ণপুর বাজার থেকে বাইসাইকেলে চড়ে বাড়িতে আসার সময় বিলগোবিন্দপুর তিন কিলো নামক স্হানে পৌছালে উৎপেতে থাকা সন্ত্রাসী পলাশ সহ ৩/৪ জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে তিন কিলো চকের মধ্যে ফাঁকা জায়গা কাশবনের ভিতর নিয়ে মারপিট করে নগদ ২০ হাজার টাকা, একটি সোনার চেইন, একটি আংটি নিয়ে যায়। এছাড়া অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পথচারী একজনের সহযোগীতায় আমার পরিবারের লোকজন জানতে পেরে লোকজন নিয়ে আমাদের দুইজনকে উদ্ধার করে।সে সময় অপহরণকারীরা পালিয়ে যায়।

অপহরণ ছিনতাই ঘটনায় এলাকার ফরাদ ফকির, মানিক সেখ, রবি ফকির,রনি ফকির এদের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয় বিলগোবিন্দপুর ও কৃষ্ট নগর গ্রামের দুই শতাধিক নারী ও পুরুষ।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অপহরণকারী সন্ত্রাসী পলাশ সহ তার সহযোগীদের বিচার দাবি করেন।পলাশ বিলগোবিন্দপুর (তিন কিলো) গ্রামের বাবুল কারিকরের ছেলে।

ভুক্তভোগী রাজুর পরিবার এই ঘটনায় থানায় একটি অভিযোগ করবেন বলে জানান।

অভিযুক্ত পলাশের বাড়িতে গিয়ে কাওকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এই ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট