1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কালামৃধা ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) পবিত্র জুমার নামাজ শেষে কালামৃধা ইউনিয়নের দক্ষিণ কালামৃধা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করা হয়।
এ সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি খন্দকার সামাদ ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী নাজমুল হাসান, কালামৃধা ইউনিয়ন বিএনপির সভাপতি লিন্টু আকন্দ, ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোশারফ, হাবিবুর রহমান মোড়লসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
কালামৃধা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রিপন খলিফা, মো. মহিম, সবুজ মাতুব্বর, সূর্য মিয়া, নওয়াব ব্যাপারী, মানিক খলিফা, শামীম হাওলাদার, আসাদুল মোড়ল, ইকবাল মোড়ল, মোহাম্মদ নাঈম, মো. সবুজ খলিফা, নিজাম মোল্লা ও নাঈম মুন্সীসহ আরও অনেকে।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভাঙ্গা উপজেলা কালামৃধা ইউনিয়ন শাখার নেতা মো. শরিয়াতুল্লাহ মোড়ল।
এ সময় মো. শরিয়াতুল্লাহ মোড়ল বলেন,
“পবিত্র জুমার নামাজ শেষে আমার নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন—আমিন।”
দোয়া ও মিলাদ মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন মহাসিন মতব্বর। অনুষ্ঠানের সৌজন্যে বাস্তবায়নে সহায়তা করেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রাফি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট