1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বোয়ালখালী পাইলট উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড.আবুল মনসুর প্রাক্তন শিক্ষার্থীরাই বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ

এম এ মন্নান(চট্টগ্রাম)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বোয়ালখালী উপজেলা সদরস্হ ঐতিহ্যবাহী গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র -ছাত্রী পরিষদ গঠন কল্পে এক প্রস্তুতি সভা গতকাল শনিবার বিকেলে নগরীর চান্দগাঁও সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রফিক আহমদ চেয়ারম্যান”র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড.আবুল মনসুর চৌধুরী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মোহাম্মদ হাসান চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শামসুদ্দিন চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, এডভোকেট সেলিম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মনজুরআলম মাস্টার, আনোয়ার হোসন চৌধুরী, মোঃ হাসান চৌধুরী, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, এস এম নাজিম উদ্দীন টিপু,মোঃ নুর হোসাইন, মোঃ ইউচুপ নবী,সুলতান মাহমুদ, মোঃ ওমর ফারুক, মোঃ আবু জাহেদ,মোহাম্মদ কপিল উদ্দিন মুন্সি,আবদুল মালেক চৌধুরী, নুরুল আলম, মোঃ ইয়াকুব প্রমূখ। পরে মনজুর আলম মাস্টার কে আহবায়ক ও মোহাম্মদ হাসান চৌধুরী কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির পরবর্তী সভা আগামী ৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় নগরীর চান্দগাঁও সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট