1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মানবিক নজির: ভাঙ্গায় দুইহাজার রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 79.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা হামিদা হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ মানবিক ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ।

দিনব্যাপী আয়োজিত এ চক্ষু ক্যাম্পে বিনামূল্যে দুইহাজার রোগীকে চক্ষু পরীক্ষা, ছানি রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ক্যাম্পটি পরিচালিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল-আমিন। এ সময় রিফাত মল্লিক, আলাউদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) এলাকায় মানবকল্যাণমুখী কাজ করে আসছেন। শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র সহায়তা, সামাজিক উন্নয়ন—প্রতিটি ক্ষেত্রে তার কার্যক্রম সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তার নীরব কিন্তু কার্যকর উন্নয়নমূলক উদ্যোগগুলো ইতোমধ্যেই এলাকার মানুষের মাঝে আশা ও অনুপ্রেরণা জাগিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থপতি মো. মুজাহিদ বেগ বলেন—
“জনগণের সেবাই আমার অঙ্গীকার। আমি এমপি হই বা না হই, মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের লক্ষ্য। তবে এমপি হলে বৃহত্তর পরিসরে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদারভাবে চালিয়ে যেতে পারবো।”

তিনি আরও বলেন—
“এই এলাকার মানুষের ভালোবাসাই আমার শক্তি। সেই টানেই আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো।”

তিনি জানান, তার উদ্যোগে ও সহযোগিতায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে—যা আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া তিনি জনস্বাস্থ্য উন্নয়নে বড় পরিসরের প্রকল্প হাতে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা—স্থপতি মুজাহিদ বেগের মতো মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্ব ভবিষ্যতে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও আধুনিক ও সহজলভ্য করবে। নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামের সাধারণ মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসা সেবা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট