1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা হবে— শামা ওবায়েদ

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও বিএনপির নির্বাচনি ইস্তেহারে ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শুক্রবার (১৭ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিংকু আরও বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী সরকার দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। মেধাবী ও যোগ্য খেলোয়াড়রা উপেক্ষিত থেকেছে, আর অযোগ্যরা দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতায় সুযোগ পেয়েছে।”

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল মাতুব্বর, সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

১৭ অক্টোবর ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট