1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গার পূর্ব আলগীতে জমি বিরোধে উত্তেজনা: নিজের লাগানো মেহগনি গাছ কাটতে বাধা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

জমির বৈধ কাগজপত্র নিজের দখলে দাবি জাহাঙ্গীর মিয়ার — প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়ের আবেদন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আলগী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়া (৭৫) অভিযোগ করেছেন, নিজের কেনা জমিতে লাগানো মেহগনি গাছ কাটতে গেলে প্রতিবেশী গোলাম আকবর (৫৫) ও তার সহযোগীরা বাধা দেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।

সাংবাদিকদের কাছে জাহাঙ্গীর মিয়া জানান,> “এই জমির সব কাগজপত্র আমার নামে বৈধভাবে রয়েছে। আমি এক হিন্দু নাগরিকের কাছ থেকে জমিটি ক্রয় করেছি। বিএস পর্চা, রেকর্ড ও মিউটেশন আমার নামে। দীর্ঘদিন ধরে আমি এই জমি দখলে রেখেছি—টিনের ঘর ও বসবাসের ঘর নির্মাণ করেছি। জমির পাশে দেওয়া তারের বেড়াও আমার দেওয়া, আর মেহগনি গাছগুলোও আমি নিজ হাতে লাগিয়েছি।”

তিনি আরও বলেন,> “যখন নিজের লাগানো গাছ কাটতে যাই, তখন গোলাম আকবর আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি বলে—ওর পরিবার ও মাকে হত্যা করে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করবে। আমরা এখন ভয়ে দিন কাটাচ্ছি।”

 

জাহাঙ্গীর মিয়া প্রশাসনের কাছে আকুল মিনতি জানিয়ে বলেন,> “কাগজপত্র অনুযায়ী এই জমি আমার বৈধ সম্পত্তি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন আমার দখলকৃত জায়গাটি আমাকে বুঝিয়ে দেওয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।”

অন্যদিকে অভিযুক্ত পক্ষের প্রতিনিধি মো. আক্তার  হোসেন (৬০) দাবি করেন,> “আমরা এই জমি ১৯৬২ সালে ক্রয় করি। ১৯৮০ সাল থেকে মামলা চলছে। এখনো কোনো আদালতে তারা রায় পায়নি। গত জানুয়ারিতে তারা বেআইনিভাবে বাউন্ডারি দিয়ে ঘর তুলেছে। আমরা শান্তি চাই, তবে তারা যেন আমাদের জায়গায় গাছ কাটতে না আসে।”

জাহাঙ্গীর মিয়ার ছেলে সুমন মিয়া বলেন,> “আমি একটি স্কুলে চাকরি করি। তারা আমাকে ভয় দেখায়, এমনকি চাকরি খেয়ে ফেলবে বলেও হুমকি দেয়। আমরা নিজেদের জমিতে কাজ করতে গেলেই তারা মারধরের হুমকি দেয়।”

এ বিষয়ে স্থানীয় প্রতিবেশী বাচ্চু মাতব্বর জানান,> “এই জমি জাহাঙ্গীর মিয়ার কেনা। জমির মেহগনি গাছগুলোও তার লাগানো। কিন্তু গাছ কাটতে গেলেই গোলাম আকবরের লোকজন বাধা দেয়।”

এলাকাবাসীর মতে, দীর্ঘদিনের এই জমি বিরোধকে কেন্দ্র করে পূর্ব আলগী গ্রামে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট