1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মানবতার মুক্তির একমাত্র পথ ইসলাম” — ফরিদপুরে খেলাফত মজলিসের সমাবেশে মাওলানা মিজানুর রহমান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 116.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

“মানবতার মুক্তির একমাত্র পথ ইসলাম” — ফরিদপুরে খেলাফত মজলিসের সমাবেশে মাওলানা মিজানুর রহমান“যদি এ দেশে সত্যিকারের শান্তি, ন্যায়বিচার ও মানবতার সমাজ গঠন করতে চান, তবে ইসলাম ও খেলাফতের বিকল্প নেই”— এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা।

রোববার (৫ অক্টোবর) দুপুরে সদরপুর উপজেলার আদু মোল্লার কান্দি গ্রামের জামিয়া ইসলামিয়া রিয়াজুল জান্নাত বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,> “ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের অন্তরে ন্যায় প্রতিষ্ঠা করে, সমাজে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেয়। আজ স্বার্থের রাজনীতিতে মানুষ দিশেহারা। যদি আমরা কুরআন-সুন্নাহর পথে ফিরে আসি, আল্লাহর হুকুমে শান্তি প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ।”

 

তিনি আরও বলেন> “আমরা যদি সংসদে যেতে পারি, জনগণের অধিকার রক্ষা, শিক্ষকদের ন্যায্য বেতন-ভাতা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা রাখব ইনশাআল্লাহ।”

 

সমাবেশে সভাপতিত্ব করেন আবু সাঈদ ফরিদী, সঞ্চালনা করেন মুফতি আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ ওয়ালিউল্লাহ, হাফেজ মাহবুবুল হক, মুফতি আঃ রহমান ও হাফেজ মাহমুদুর রহমান।

এর আগে সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারে নিজ বাড়ি থেকে দুই শতাধিক নেতা-কর্মীসহ মাওলানা মিজানুর রহমান যাত্রা শুরু করেন। পদ্মা নদী পার হয়ে দুপুরে সদরপুরে পৌঁছে তিনি জনশক্তি সমাবেশে যোগ দেন।

বক্তৃতার শেষে তিনি বলেন,> “খেলাফত মানে জুলুমমুক্ত সমাজ, ন্যায়ের শাসন ও আল্লাহভীতির রাজনীতি। ইসলামই মানবতার মুক্তির একমাত্র পথ। আসুন আমরা সবাই খেলাফতের আদর্শে ঐক্যবদ্ধ হই, অন্যায়ের বিরুদ্ধে সত্য উচ্চারণ করি। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে পরিচালিত করুন— আমিন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট