1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সেনাবাহিনীর উদ্যোগে বোয়ালখালীতে দুর্গাপূজায় খাদ্য ও বস্ত্র বিতরণ”

এম এ মন্নান (চট্টগ্রাম) :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনী এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার বিএ-৭৭৩৭ লে. কর্নেল সালাহ উদ্দিন আল মামুন, পিএসসি, জি+ উপজেলার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।

এসময় তিনি আমুচিয়া ইউনিয়নের ধোরলা মুক্তি সংঘ পূজামণ্ডপে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারস্বরূপ খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বোয়ালখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন— সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কোনো বিষয় কারো নজরে আসলে দ্রুত বোয়ালখালী আর্মি ক্যাম্পে অবগত করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

তিনি আরও জানান, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী এবং পূজামণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করা হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে আইন নিজের হাতে না তুলে দ্রুত স্থানীয় থানা পুলিশ ও সেনা ক্যাম্পকে জানাতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রদানকৃত এই উপহার সামগ্রী শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সেনাবাহিনীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট