1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছানোয়ার হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার
মোঃ মিজানুর রহমান।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ,পুলিশ প্রশাসন ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম ও অন্যান্য পেশাজীবী উপস্থিত ছিলেন।

সভায় এলাকার বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ,ইভটিজিং, যানজট ,জলাবদ্ধতা ,শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইউএনও মোঃ মিজানুর রহমান সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনস্বার্থে প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন ,ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকিবুজ্জামান, ডাক্তার গোপাল দেব, ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাসেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন,
ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, এসআই হাবিবুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সমন্বিত মাসিক সভা নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে স্থানীয় সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি জনগণের সেবার মানও আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট