1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভাঙ্গার দেওড়া বাজারে সরকারি খাস জমিতে পাকা স্থাপনা! তশীল অফিসের জায়গার ভেতরেই নির্মাণ, স্থানীয়দের প্রতিবাদ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 89.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার সংলগ্ন এবং তশীল অফিসের ভিতরে অবস্থিত ১ নং খাস খতিয়ানের জমিতে একটি অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ এই সরকারি জায়গায় এমন দখলদারির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, তশীল অফিসের অন্তর্গত সরকারি মালিকানাধীন ১ নং খাস খতিয়ানের জমিতে প্রভাব খাটিয়ে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ চলছে। এতে সরকারি সম্পত্তির অপব্যবহার ও নীতিভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।

একজন বাসিন্দা বলেন, “এই জায়গা সরকারি কাগজে খাস খতিয়ানভুক্ত এবং তশীল অফিসের জমির অংশ। এখানে কেউ ইচ্ছেমতো দখল করতে পারে না। আমরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ চাই।”

এ প্রসঙ্গে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বিষয়টি তদন্তাধীন। প্রমাণ মিললে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্থাপনাটি উচ্ছেদ করা হবে।

★ জনদাবি:
এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সরকারি খাস খতিয়ানের জমি উদ্ধার করে জনস্বার্থে কাজে লাগানো হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট