1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভাঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা: ২৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিলো শিক্ষা বিভাগ

ছানোয়ার হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র।

অনুষ্ঠানটি আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBGSI) এর আওতায় ফরিদপুর জেলা শিক্ষা অফিস ও ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা সরকারি কে এম কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম খান। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পোলাত বিশ্বাস।

আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।
পুরো মিলনায়তনে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট