1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মুরাদনগরে স্কুল ৩ টায় তালাবদ্ধ প্রতিদিন সময়ের আগেই ছুটি হয় প্রাথমিক বিদ্যালয়!

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

নির্ধারিত সময়ের আগেই বন্ধ মুরাদনগর উপজেলার  রোয়াচালা সরকারী  প্রাথমিক বিদ্যালয়!দেখা মিলেনি শিক্ষক-শিক্ষার্থী কাউকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকাল ৪: ১৫ মিনিট পর্যন্ত স্কুল  খোলার বিধান থাকলেও প্রায় প্রতিদিনই ২-৩ টার মধ্যে স্কুলটি বন্ধ করা হয় বলে জানিয়েছেন স্হানীয়রা।

সরেজমিনে দেখা যায় ,  বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টায়  বিদ্যালয় ভবনে ঝুলছে তালা।  নেই কোনো শিক্ষক ও শিক্ষার্থী।  সকল গেইট  তালাবদ্ধ।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী  আব্দুর রহমান,  ৫ম শ্রেণির ইমরান,  তৃতীয় শ্রেণির সামিয়াকে স্কুলের সামনে খেলাধুলা করতে দেখা যায় ৩টা ৩০ মিনিটে।  তাদের কাছে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ” প্রতিদিনই আমাদের ২-টা ৩ টায় স্কুল ছুটি হয়ে যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের  শিক্ষকরা  নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
নিয়মিত ক্লাস নেওয়া হয় না বলে বহু  শিক্ষার্থী অন্যত্র চলে গেছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অভিবাবকরা।

স্কুলের পাশের স্হানীয়  ফয়সাল,,  মো. হাসান, জালাল  সেলিম ও  ডাক্তার মহিউদ্দিনসহ আরো অনেকে জানান ,  কোনোদিন দেখিনি বিদ্যালয়ে ৪টা পর্যন্ত ক্লাস হয়! ২টা বা ৩টার মধ্যে স্কুল বন্ধ করে গেট তালা মেরে শিক্ষকরা চলে যায়। বিদ্যালয়ের শিক্ষকরা নিজের মনমতো আসা-যাওয়া করে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার  মুঠোফোনে বলেন, ” আমি ছুটিতে আছি, সহকারী শিক্ষক  আমাকে জানিয়েছে ৪টা ১০ মিনিটে  স্কুল ছুটি দিয়েছে”।

মুরাদনগর উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, নিদিষ্ট সময়ের পূর্বে স্কুল বন্ধ করে চলে যাওয়া কোনো বিধান নেই।  এটি সুস্পষ্ট বিধি লঙ্ঘন। এবিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষককে শোকজ করা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া  হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট