1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ফরিদপুরে বিএনপি’র প্রতিবাদ সভায় সংঘর্ষ, আহত স্থানীয় নেতা

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ জুলাই) বিকালে উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ সমাবেশে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে ইউনিয়ন বিএনপি’র দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে খোকন নামের এক বিএনপি নেতা আহত হন।

আহত খোকন অভিযোগ করেন, দলের ভেতরে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্রে সলিথা গ্রামের বিএনপি নেতা মোমরেজ ও তার সমর্থকরা তার ওপর হামলা চালিয়েছে।

সংঘর্ষের সময় স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আহত নেতাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
তিনি বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট