1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভাঙ্গায় মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভাঙ্গা ফরিদপুর থেকে সানোয়ার হোসে:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা টং দোকান ঘরের পাশাপাশি সড়ক পথের বাকে ও রাস্তার দুইপাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ জুন) দুপুরে ভাঙ্গা থানা, পৌরসভা, হাইওয়ে পুলিশ ও পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের টহল টিম এন-৮ সদস্যদের যৌথ সমন্বয়ে দু,ঘন্টাবাপী অভিযান পরিচালনা করে । এ সময় শত শত উৎসুক জনতা উপস্থিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুজ্জামান, ভাঙ্গা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ কাওসার মাতুব্বরসহ পৌরসভার দায়িত্বরত কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন যোগাযোগ মাধ্যম হিসেবে ভাঙ্গা উপজেলা গুরুত্বপূর্ণ । কিন্ত সড়ক পথের বাকে ও রাস্তার দুইপাশে ছোট ছোট টং ঘর গড়ে উঠায় এক্সপ্রেসওয়ের যানবাহন চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনা ঝুঁকি রোধ করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট