1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় ২ শত তালগাছের চারা রোপণ

ফরিদপুরের ভাঙ্গা থেকে সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৩৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক বনায়ন বৃদ্ধি,বজ্রপাত প্রতিরোধ,গাছের ছায়া ও সৌন্দর্য বৃদ্ধিতে তালগাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী বিদ্যানন্দী সড়কের দু,পাশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় দুই শতাধিক দেশীয় জাতের তাল গাছের চারা রোপণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল – মামুনের সার্বিক তত্তাবধানে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, রাস্তার দুইপাশে তালগাছের চারা রোপন করার মধ্যে দিয়ে সামাজিক বনায়ন ও বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, তালগাছ পরিবেশ বান্ধব,বজ্রপাত প্রতিরোধক এবং ছায়া ও ফল প্রদান করে। তিনি এ কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম,ম,সিদ্দিক মিয়া,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মোঃ ইকবাল হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মোঃ বেলায়েত হোসেন, সাংবাদিক মামুনুর রশীদ, এ,টি,এম, ফরহাদ নান্নু,সহ আলগী ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দসহ সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট