1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা থেকে সানোয়ার হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ কাউছার শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার পশ্চিম হাসামদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হাসামদিয়া এলাকায় আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত কাউছার শেখ পশ্চিম হাসামদিয়া গ্রামের মৃত দাউদ শেখের ছেলে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানার মামলা নং-০৫, তাং-০৪/০৯/২০২৪; জিআর-৩২৪/২৪ এবং পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট