ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হাসামদিয়া এলাকায় আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাউছার শেখ পশ্চিম হাসামদিয়া গ্রামের মৃত দাউদ শেখের ছেলে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানার মামলা নং-০৫, তাং-০৪/০৯/২০২৪; জিআর-৩২৪/২৪ এবং পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় গ্রেফতারী পরোয়ানা ছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।