1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে খাল খনন কাজের উদ্বোধন বেদখল খাল উদ্ধার ও পুনঃখননের মধ্যে দিয়ে কৃষকের মুখে হাসি ফুটাতে হবে -এরশাদ উল্লাহ এমপি আমুচিয়া বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগর নবীয়াবাদে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন

বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইমামুল্লার চর গ্রামে হযরত শাহ্ সুফি শোকর আলী শাহ্ আল মাইজভাণ্ডারী (ক.)-এর ৮৩তম বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ মার্চ মঙ্গলবার বাদ এশা ওরশ শরীফ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল বশর শাহ্ আল শোকরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন (এমপি)। তিনি বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে, তবেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।
তিনি আরও বলেন,বোয়ালখালী আমার নানার বাড়ি। এ এলাকার উন্নয়নে আমি ব্যক্তিগত ও সরকারি উভয় পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাব্বির ইকবাল, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কর্ণফুলী পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ মন্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে এমপি জসিম উদ্দিন তার নানার বাড়ির এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট