1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ: আজিমনগরে ইলিয়াছ ফকিরের চমক: ধানের শীষের মিছিলে জনস্রোত, জয়ে আশাবাদী এলাকাবাসী জাতীয় সংসদ নির্বাচন: জনগণের প্রত্যাশা” শীর্ষক সার্ক দেশভূক্ত মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত ফরিদপুর-৪ আসনে রিকশার গণজোয়ার: ভাঙ্গায় আল্লামা মামুনুল হকের হুঙ্কার কুমিল্লা -৩ মুরাদনগর আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পক্ষে নবীয়াবাদে গণ মিছিল ও অফিস উদ্বোধন মো.আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ওমানে নিরাপদ প্রবাসী: মিথ্যা অভিযোগে দৌলতখানে অপহরণ মামলা। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে ঘোড়া মার্কার জোয়ার: ভোটারদের দ্বারে দ্বারে এম এম হুসাইন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় ১১ দলীয় জোটের নির্বাচনী পথ সভায় ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ও বাঙ্গরা বাজার থানা কে উপজেলা ঘোষণা আসিফ মাহমুদ

ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ:

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

​ফরিদপুর-৪ আসনের নির্বাচনী এলাকায় দিন দিন বাড়ছে উত্তাপ। এর মধ্যেই উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া মাঠ সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের নির্বাচনী ব্যানার ও পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ‘ঢাকার টাইম অনলাইন’ সহ বিভিন্ন মহলে এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, মুজাহিদ বেগের কর্মী-সমর্থকরা গত কয়েকদিন ধরে ওই এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন। এরই অংশ হিসেবে কাউলিবেড়া মাঠের পাশে বড় বড় ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল। কিন্তু শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে এই ব্যানারগুলো ছিঁড়ে এবং ভেঙে ফেলে। সকালে প্রার্থীর সমর্থকরা মাঠে গিয়ে নির্বাচনী প্রচার সামগ্রীর এই অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন।

​এলাকাবাসীর মতে, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের গণজোয়ার দেখে একটি স্বার্থান্বেষী মহল ভিত হয়ে এই হীন কাজ করেছে। এটি কেবল ব্যানার ছেঁড়া নয়, বরং সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি ছড়ানোর একটি কৌশল।

কোনো কোনো প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাতের আঁধারে হেলমেট পরিহিত কয়েকজনকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। ব্যানার ছেঁড়ার এই ঘটনাকে তারা সরাসরি উস্কানিমূলক বলে অভিহিত করেছেন।

ভাঙ্গার লোকমুখে শোনা যায় “নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে পেশিশক্তির জোরে বা কারো প্রচার সামগ্রী ধ্বংস করে জয়ী হওয়া সম্ভব নয়। প্রশাসনের উচিত অবিলম্বে সিসিটিভি ফুটেজ বা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করা।”

​ঘটনার খবর শুনে মুজাহিদ বেগের প্রধান নির্বাচনী এজেন্ট জানান, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের প্রার্থীর জনপ্রিয়তা যারা সহ্য করতে পারছে না, তারাই রাতের অন্ধকারে কাপরুষের মতো এই কাজ করেছে। আমরা ইতিমধ্যেই নির্বাচনী অনুসন্ধান কমিটি ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার প্রস্তুতি নিচ্ছি।”

​বর্তমানে কাউলিবেড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ ক্যাম্পের টহল জোরদার করা হয়েছে। সাধারণ ভোটাররা দাবি তুলেছেন, দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করলে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হতে পারে।

ঢাকার টাইম অনলাইনের খবর অনুযায়ী, এই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট