1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে ঘোড়া মার্কার জোয়ার: ভোটারদের দ্বারে দ্বারে এম এম হুসাইন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম এম হুসাইন-এর পক্ষে মাঠে নেমেছেন সর্বস্তরের মানুষ। বর্তমানে তিনি তার নির্বাচনী এলাকার পথঘাট, হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন।

​গণসংযোগকালে এম এম হুসাইন সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। দিন-রাত বিরামহীন প্রচারণার মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ মার্কায় সকলের দোয়া ও ভোট প্রার্থনা করছেন। নির্বাচনী এলাকায় ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​ ভোটারদের উদ্দেশ্যে এম এম হুসাইন বলেন, “আমার শ্বশুর এই আসনের সংসদ সদস্য থাকাকালীন এলাকার উন্নয়নে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, আমি সেই উত্তরাধিকার ও উন্নয়নের ধারাকে আরও সমৃদ্ধ করতে চাই। আমি নির্বাচিত হলে ফরিদপুর-৪ আসন হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি এলাকা। উন্নয়নের সর্বশিখরে পৌঁছে দেব আমাদের এই প্রিয় জনপদকে।”

তিনি আরও বলেন, “আমি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে অতীতেও যুক্ত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। ক্ষমতার মোহে নয়, বরং আপনাদের ভালোবাসা পেতে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এমপি না হয়েও যেভাবে আপনাদের পাশে ছিলাম, নির্বাচিত হলে আমি আপনাদের এমপি নয়, একজন একনিষ্ঠ ভাই হয়ে পাশে থাকব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট