1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

চট্টগ্রাম মাল্টিমিডিয়া স্কুলে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে চান্দগাঁও পাঠানিয়া গোদাস্হ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার হোসেন মুরাদের সভাপতিত্বে এবং শিক্ষক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউল হক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কর্ণফুলীর স্টাফ রিপোর্টার ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেফো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল হক মনি, ডা. জামাল উদ্দীন, নঈমিয়া মাদ্রাসার শিক্ষক সরোয়ার আহসান ও নাজিউল হক শেফায়েত।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোবাইদা সুলতানা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট