1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

কুমিল্লার মুরাদনগরে সাংবাদিক মনির খাঁনের দাফন সম্পন্ন

মো.আনোয়ার হোসাইন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সাবেক মুরাদনগর উপজেলা প্রতিনিধি মনির খাঁন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তার বুকে ব্যথা অনুভব হলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিন দুপুরে মুরাদনগর মোজাফফরুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ৩ মুরাদনগর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, মুরাদনগর সাংবাদিক সমিতির সভাপতি এনএ মুরাদ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও বাংগরা বাজার থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক,কবি ও কলামিস্ট মাও:মো.আনোয়ার হোসাইন সহ স্থানীয় সাংবাদিক সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে তাকে মুরাদনগর ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক মনির খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম অঙ্গন এবং মুরাদনগর উপজেলা সদরে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট