1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মুরাদনগর উপজেলার সাংবাদিকদের সঙ্গে বাঙ্গরা বাজার থানার ওসি মতবিনিময়

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের। বুধবার (২৪শে ডিসেম্বর) থানার অফিস কক্ষে মতবিনিময় সভায় মুরাদনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান (আমাদের সময়), সহ-সভাপতি শামীম আহমেদ (ভোরের ডাক), সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ (প্রতিদিনের কাগজ), সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন তুহিন (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ হাফেজ নজরুল ইসলাম (নতুন দিন), তথ্য ও দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন (জনতার জমিন), প্রচার সম্পাদক প্রান্তোষ ভৌমিক (দিন প্রতিদিন), ক্রীড়া সম্পাদক সাইফুল সরকার (বাংলা ভূমি), নির্বাহী সদস্যদের মধ্যে জাকির হোসেন (দৈনিক জনতা), জালাল আহমেদ (আজকের বসুন্ধরা), মাসুম মিয়া (রূপবানী)। এছাড়াও আরো বক্তব্য রাখেন রায়হান চৌধুরী (ভোরের কাগজ), নাজিম উদ্দিন (কালের কণ্ঠ মাল্টিমিডিয়া), কাজী শরিফ (মানব কন্ঠ), সাজ্জাদ হোসেন শিমুল (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান (প্রতিদিনের সংবাদ),
বিশেষ প্রতিনিধি দৈনিক একুশের বাণী ও দৈনিক একুশের বাংলা অনলাইন- মো.আনোয়ার হোসাইন প্রমুখ।

গত ০৮/১২/২০২৫ ইং বাঙ্গরা বাজার থানার ১০ তম অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন পুলিশ ইন্সপেক্টর মোঃ আব্দুল কাদের। তিনি ২০০৭ সালে পুলিশে যোগদান করেন এবং ২০১৮ সাল থেকে বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ওসি ছিলেন। মাদক বিরোধী অভিযান ও নিয়ন্ত্রণের এই চৌকুস অফিসার ১১ বার চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভ করেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তাঁর গ্রামের বাড়ি। বাংগরা বাজার থানায় মাদকের নিয়ন্ত্রণ ও নির্মূলে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে।। আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি/ডাকাতি বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট