1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

জনদরদী চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা গ্রেফতার, এলাকায় মুক্তির দাবির ঢল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনদরদী নেতা আব্দুল খালেক মোল্লা (৭০) কে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে ভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ভাঙ্গা থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ১০ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ও পৌর বিএনপির এক বৈঠকের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, “বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ভিত্তিতে চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।”

এলাকাবাসীর মতে, আব্দুল খালেক মোল্লা শুধুমাত্র একজন জনপ্রতিনিধি নন, তিনি ছিলেন মানুষের দুঃখ-দুর্দশার সঙ্গী, উন্নয়নের অক্লান্ত সৈনিক এবং চান্দ্রা ইউনিয়নের বারবার নির্বাচিত ও নির্ভরযোগ্য নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষার প্রসার, সড়ক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, দরিদ্রদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমে অনন্য ভূমিকা রেখেছেন।

স্থানীয়দের দাবি, এমন একজন সৎ, সদালাপী ও মানবিক নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। তারা দলমত নির্বিশেষে দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট