1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গার আজিমনগরে ইসলামী ৮ দলীয় জোটের কমিটি গঠন: নির্বাচনে শক্ত অবস্থানের ঘোষণা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ইসলামী খেলাফত কায়েমের লক্ষ্যে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে ইসলামী ৮ দলীয় জোটের কমিটি গঠন করা হয়েছে।

২৪ নভেম্বর সোমবার বিকেলে আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা পৌর শাখার সভাপতি ও ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক ডাঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা কমিটির সহ সভাপতি ও লিয়াজো কমিটির সদস্য সচিব মোঃ আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম,
বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান,
সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ,
মিডিয়া সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান,
সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতিয়ার রহমান প্রমুখ।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিস আজিমনগর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি হেমায়েত উদ্দিনকে আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজিমনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মাতুব্বর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আজিমনগর ইউনিয়ন শাখার কর্মী নুর আলম মুন্সিকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা লিয়াজো কমিটির অফিসে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, “ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী সমমনা ৮ দল ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহকে রাজি-খুশি করতে হলে আমাদের এই পথে অটল থাকতে হবে। যারা কুরআন-হাদিস বিরোধী পথে চলে আমরা তাদের সাথে নেই। আগামী নির্বাচনে ইসলামী জোট যাকে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে আমরা সর্বশক্তি নিয়োগ করবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট