1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা থেকে সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৩৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার আয়োজনে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’ স্লোগান নিয়ে ও আগামী নির্বাচনকে সামনে রেখে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে উপজেলার সকল ইউনিয়নের নেতা কর্মীরা সভাস্থলে উপস্থিত হন।
প্রথম অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সহ সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা আঃ সোবহান, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা প্রমুখ। এছাড়াও সদরপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভাঙ্গা উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ও শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আমাদের নেতা এই খেলাফত প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে কারা বরণ করেছেন, এ জাতির ভাগ্য উন্নয়নের কথা বলতে যেয়ে কারা বরণ করেছেন। দেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব রক্ষার্থে আপোষহীণ ভাবে তিনি লড়াই করেছেন। আজ যে কমিটি আমাদের মুরব্বীরা উপহার দিয়ে যাবেন আমরা তা হাসিমুখে মেনে নিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।
দ্বিতীয় অধিবেশনে ভাঙ্গা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী। মাওলানা হাফিজুর রহমানকে সভাপতি ও মাওলানা ওয়ালীউল্লাহকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হয়। এছাড়াও আগামী ১০ জুলাই ২০২৫ এর মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন সভাপতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট