1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

শতাধিক গাড়ি নিয়ে নির্বাচনী শোভাযাত্রা করলেন মিজান মোল্লা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

শতাধিক গাড়ি নিয়ে শোভাযাত্রা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা।

৫ জুলাই শনিবার সকালে ভাঙ্গার পুলিয়া প্রার্থীর নিজ বাড়ী থেকে শোভাযাত্রা শুরু করে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ করেন।

শোভাযাত্রায় অসংখ্য মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাস অংশ নেয়। শোভাযাত্রা নিরাপদ রাখতে রাখা হয়েছিল চিকিৎসক। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি মোকাবিলায় ছিল মোটর মেকানিক।

মোটর শোভাযাত্রায় অংশ নেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন, সাধারণ সম্পাদক মুফতি সাদেকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতে সালাউদ্দীন।

সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে
আজ আমরা সদরপুর ও চরভদ্রাসনে গণসংযোগ করেছি।
ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে সদরপুরে পৌঁছায়। প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি নিয়ে এই
গণসংযোগ অনুষ্ঠানস্থলে ব্যাপক সাড়া ফেলে।

শোভাযাত্রা শেষে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা বলেন- বাংলাদেশকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিস সে লক্ষ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর-৪ আসনে দলের পক্ষ থেকে মনোনীত করেছেন আমাদের নেতা আল্লামা মামুনুল হক। আমাদের প্রতিক রিক্সা। আজ আমরা দলের পক্ষ থেকে সদরপুর ও চরভদ্রাসনে গণসংযোগ করেছি।
এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। আমরা আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট