1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গা উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেলো ১০৫০ কৃষক

ফরিদপুরের ভাঙ্গা থেকে সানোয়ার হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 119.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরিদপুরের ভাঙ্গায় দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করছে সরকার। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভাঙ্গা উপজেলার ১০৫০ জন কৃষককে
৫ কেজি ধান বীজ।১০ কেজি ডিএপি সার। ১০ কেজি এমওপি স্যার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন। বুধবার ১০৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তা জানান, প্রণোদনার আওতায় ভাঙ্গা উপজেলার মোট ১০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে ৫ কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার এবং ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।” প্রনোদনার বীজ ও সার নিজ জমিতে সঠিকভাবে ব্যবহার করে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবেই দেশ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

কৃষকরা এ সহায়তার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমন চাষে উৎসাহিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট