1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

নগরকান্দায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের নাম মোছা: বৃষ্টি বেগম (৩০)। তিনি স্থানীয় কালাম শেখের মেয়ে এবং প্রবাসী ইসমাইলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ঢাকার ধামরাইল এলাকার প্রবাসী ইসমাইলের সাথে বৃষ্টি বেগমের বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় তিনি দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন। তার বড় মেয়ের বয়স ৮ বছর এবং ছেলের বয়স দেড় বছর।

সোমবার বিকেলে প্রবাসে থাকা স্বামী বিকাশের মাধ্যমে টাকা পাঠালে তার ভাই বিল্লাল শেখ মোবাইল নিয়ে গিয়ে টাকা উত্তোলন করেন। এলাকাবাসীর দাবি, এর আগেও বিল্লাল শেখ একাধিকবার একই আচরণ করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে ও মানসিক কষ্টে বৃষ্টি বেগম আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা যায়।
তবে পরিবারের দাবী সে রাগ হলেই গলায় রশি নিতে যায় এমন একাধিকবার আমরা ফিরিয়েছি।আজ না দেখার কারণ ঘটনাটি ঘটে গেছে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি আমিরুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে সেখানে যাই ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে আসি এবং পোস্টমর্টেম করতে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট