1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯৭৩-এর ছাপাখানা আইন লঙ্ঘনের অভিযোগ: ৪ সপ্তাহের মধ্যে ‘প্রতিদিনের কাগজ’-কে রুলের জবাব দিতে নির্দেশ পীরগঞ্জে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে যুবক আটক, পুলিশে সোপর্দ মুরাদনগরে নিম্নমানের কাঁচামালে পণ্য উৎপাদন, অনুমোদনহীন কারখানায় রমরমা বাণিজ্য পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ভাঙ্গায় ৭ জেলার পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে হাইওয়ে পুলিশের বিশেষ মতবিনিময় সভা পীরগঞ্জে গ্রামবাসীর বাধা উপেক্ষা করে অবৈধ বালু পরিবহন, প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম, রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ। হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর

পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

০১ মার্চ ২০২৬ রবিবার রাত ১০ :৩০ মিনিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ’র নিজ বাসভবনে”পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন” সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মোঃ মোক্তার আহমেদ’র নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব সাফকাতউল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মোঃ মোশারেফ হোসেন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুস সালাম, মানবাধিকার সম্পাদক ইস্রাফিল হোসেন ও ঢাকা বিভাগীয় কমিটির সহ তথ্য সমন্বয়কারী মুজিবুর রহমান,সদস্য কুসুম আক্তার , মোঃ জহিরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রতিমন্ত্রী বলেন দেশ ও জাতি গঠনে তারা বদ্ধপরিকর। কথার শুরুতে তিনি বলেন তার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও যানজটে নিরসনসহ নারীদের অধিকার রক্ষায় অগ্রাধিকার দিবেন এবং শত ব্যস্ততার মাঝেও এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী আরো বলেন আমার জন্ম এই এলাকায় এবং জন্মের পর থেকে শৈশব-কৈশর পার করেছি এই এলাকার সাধারন মানুষের সাথেই আমার বেড়ে ওঠা ,তাই সকলের সাথে আমার আত্মার সম্পর্ক যার কারণে এলাকার মানুষের মনের চাহিদা কি? তা তিনি বুঝেন! সে অনুযায়ী মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবেন।সমাজ গঠনে তার দায়িত্ব থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে। তিনি সকলের সার্বিক সহায়তা কামনা করেন যাতে করে সকলে মিলে মিশে একটি আদর্শ নগরী হিসেবে ঢাকা ০৯ কে গড়ে তুলতে পারেন। সকল পর্যায়ে মানুষের সংশ্লিষ্টতায় দেশ এগিয়ে যায়‌। তিনি আরো বলেন সকল পর্যায়ের মানুষকে সংশ্লিষ্ট করে দেশ ও জাতি গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন। এ সময়ে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ বলেন তারা সরকারের সকল ধরণের ভালো কাজের সহযোগিতা ও মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এবং গণমাধ্যম কর্মীরা যেন তার এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে সে ব্যাপারে তার আশুহস্তক্ষেপ কামনা করেন।
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জুবায়েরুল ইসলাম এর পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়কে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং তিনি তা সাদরে গ্রহণ করেন। ক্যামেরায় ছিলেন মুরাদ হোসেন আকাশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট