
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখা। দিবসের প্রথম প্রহর শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ও আনন্দ টিভির রংপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এবং দি নিউ নেশন, দৈনিক আখিরা ও দৈনিক মুক্তজমিন পত্রিকার প্রতিনিধি সৈয়দ রায়হান বিপ্লব।
আলোচনা সভায় বক্তারা বলেন, “মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা এবং ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। সাংবাদিকদের দায়িত্বশীল লেখনীর মাধ্যমে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
অফিস সম্পাদক ও প্রতিদিনের কাগজ প্রতিনিধি হানিফ মিয়া।
ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান সোহেল।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুয়েল সরকার।
সহ-সাংগঠনিক সম্পাদক ও একুশে নিউজ প্রতিনিধি আকুল হোসেন।
সদস্য ও জয় ভিশন পত্রিকার বিশেষ প্রতিনিধি রতন মিয়া, সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান
সদস্য, মোঃ মাসুদ রানা দৈনিক একুশের বাণী পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সহ ক্লাবের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।