
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শিমুল বাজারের নির্বাচনী ক্যাম্প থেকে যখন মিছিলটি বের হয়, তখন পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। ইলিয়াছ ফকিরের সরাসরি মাঠে নামা এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া ভোটারদের মাঝে এক অভাবনীয় উদ্দীপনা তৈরি করেছে। মিছিলটি শিমুল বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ হাত নেড়ে ধানের শীষের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
মিছিলে ইলিয়াছ ফকিরের সাথে অগ্রণী ভূমিকা পালন করেন আজিমনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদার। এছাড়াও নির্বাচনী এই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন তৈয়ব আলী মাতুব্বর, শাহ জামাল মেম্বার, মাসুদ মেম্বার, মহসিন হোসাইন ও ইউনুস ফকিরসহ বিএনপির স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক।
মিছিল পরবর্তী সমাবেশে অত্যন্ত দৃঢ়তার সাথে ইলিয়াছ ফকির বলেন: শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের জনপ্রিয়তা আজ আকাশচুম্বী। আমি সুদূর আমেরিকা থেকে প্রবাসের আরাম-আয়েশ ফেলে ছুটে এসেছি প্রিয় নেতার বিজয় নিশ্চিত করতে। এই জনপদ বাবুল ভাইয়ের দুর্গ, এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের ঐতিহাসিক বিজয় হতে কেউ বাধা দিতে পারবে না।”
স্থানীয় ভোটারদের মতে, ইলিয়াছ ফকিরের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দানশীল ব্যক্তিত্ব সরাসরি নির্বাচনী প্রচারণায় নামায় সাধারণ মানুষের মাঝে আস্থার নতুন জায়গা তৈরি হয়েছে। তাঁর এই নিঃস্বার্থ প্রচারণা আজিমনগর ইউনিয়নে বিএনপির অবস্থানকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।