1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন: জনগণের প্রত্যাশা” শীর্ষক সার্ক দেশভূক্ত মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত ফরিদপুর-৪ আসনে রিকশার গণজোয়ার: ভাঙ্গায় আল্লামা মামুনুল হকের হুঙ্কার কুমিল্লা -৩ মুরাদনগর আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পক্ষে নবীয়াবাদে গণ মিছিল ও অফিস উদ্বোধন মো.আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ওমানে নিরাপদ প্রবাসী: মিথ্যা অভিযোগে দৌলতখানে অপহরণ মামলা। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে ঘোড়া মার্কার জোয়ার: ভোটারদের দ্বারে দ্বারে এম এম হুসাইন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় ১১ দলীয় জোটের নির্বাচনী পথ সভায় ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ও বাঙ্গরা বাজার থানা কে উপজেলা ঘোষণা আসিফ মাহমুদ ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধার নির্বাচনীয় গণসংযোগ

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা আজ ৩১জানুয়ারী দৈনিক ইভিনিং নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিষদের সভাপতি এবিএম সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ একাব্বর আলীর সঞ্চালনায় সংগঠনের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদ্যবিদায়ী সভাপতি একেএম করম আলী, সদ্য সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, এম একরামুল হক আসাদ, আলম হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল, শেখ মোহাম্মদ নুরুল হুদা, আশরাফ সরকার, আসলাম ইকবাল, মোঃ খাদিমুল ইসলাম, আমিনুল হক মল্লিক, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, আইনি সহযোগিতা এবং সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ ও সদস্যসংখ্যা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে সভাপতি এবিএম সেলিম আহম্মেদ সকলের সহযোগিতা কামনা করে বলেন, প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট