1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজিমনগরে ইলিয়াছ ফকিরের চমক: ধানের শীষের মিছিলে জনস্রোত, জয়ে আশাবাদী এলাকাবাসী জাতীয় সংসদ নির্বাচন: জনগণের প্রত্যাশা” শীর্ষক সার্ক দেশভূক্ত মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত ফরিদপুর-৪ আসনে রিকশার গণজোয়ার: ভাঙ্গায় আল্লামা মামুনুল হকের হুঙ্কার কুমিল্লা -৩ মুরাদনগর আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পক্ষে নবীয়াবাদে গণ মিছিল ও অফিস উদ্বোধন মো.আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ওমানে নিরাপদ প্রবাসী: মিথ্যা অভিযোগে দৌলতখানে অপহরণ মামলা। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে ঘোড়া মার্কার জোয়ার: ভোটারদের দ্বারে দ্বারে এম এম হুসাইন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় ১১ দলীয় জোটের নির্বাচনী পথ সভায় ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ও বাঙ্গরা বাজার থানা কে উপজেলা ঘোষণা আসিফ মাহমুদ

নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার,আটক – ১৮

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রাম থেকে ২২ জানুয়ারি মোঙ্গলবার ভোর রাতে যৌথবাহীনির অভিযানে ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ০১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ০১টি কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ০৭টি কাতরা , ০৮টি কাস্তে, ০৬টি রামদা, ০৫টি ছোট ছুরি, ​০৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা, ​০৬টি অ্যান্ড্রয়েড ফোন এবং ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, জানুয়ারি ২০২৬ মাসে নগরকান্দা উপজেলায় তিনটি মরদেহ উদ্ধার ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে, যৌথবাহিনী কর্তৃক মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেপ্তার, ককটেল ও নানা দেশীয় অস্ত্র উদ্ধার এবং নিয়মিত অভিযান পরিচালনার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এদিকে আজ ২২ জানুয়ারি রাত ০৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোট ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন: ১। শহীদ মোল্লা(৬৫),২। শাহিদ মোল্লা (৬৬),৩।সিয়াম শেখ (১৫),
,৪।পারভেজ ফকির(২৫),৫।নাজমুল (২৩),৬।আয়মান আশরাফ(১৫),৭।ইয়াসিন মোল্লা(১৬),৮।আজিম মোল্লা(২৭),৯।শাজাহান শেখ(৩৬),১০।রবিউল মোল্লা(৩০),১১।ইদ্রিস মোল্লা(৪২),১২।আলেয়া বেগম(৩৮),১৩।তামান্না আক্তার(২০),১৪। রুনা আক্তার (২২),১৫।নাদিয়া বেগম(৩২),১৬।নূরজাহান(৬০),১৭।মনিরা আক্তার(৩৫),১৮।জয়নব বেগম(৬০)।

উদ্ধারকৃত মালামাল অস্ত্র ও আসামিদের নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

মোঃ আবুল হাসান মিয়া
২২ জানুয়ারী ২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট