1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজিমনগরে ইলিয়াছ ফকিরের চমক: ধানের শীষের মিছিলে জনস্রোত, জয়ে আশাবাদী এলাকাবাসী জাতীয় সংসদ নির্বাচন: জনগণের প্রত্যাশা” শীর্ষক সার্ক দেশভূক্ত মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত ফরিদপুর-৪ আসনে রিকশার গণজোয়ার: ভাঙ্গায় আল্লামা মামুনুল হকের হুঙ্কার কুমিল্লা -৩ মুরাদনগর আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পক্ষে নবীয়াবাদে গণ মিছিল ও অফিস উদ্বোধন মো.আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ওমানে নিরাপদ প্রবাসী: মিথ্যা অভিযোগে দৌলতখানে অপহরণ মামলা। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে ঘোড়া মার্কার জোয়ার: ভোটারদের দ্বারে দ্বারে এম এম হুসাইন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় ১১ দলীয় জোটের নির্বাচনী পথ সভায় ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ও বাঙ্গরা বাজার থানা কে উপজেলা ঘোষণা আসিফ মাহমুদ

বোয়ালখালীতে খালের ওপর অবৈধ ব্রিজ নির্মাণকাজ বন্ধ করলেন ইউএনও

এম এ মন্নান (চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতলার দক্ষিণ পাশে রায়খালী খালের ওপর অবৈধভাবে একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের ওপর অনুমোদনহীনভাবে ব্রিজটি নির্মাণ করা হলে আসন্ন বর্ষা মৌসুমে খালের স্বাভাবিক পানি প্রবাহে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। এতে আশপাশের এলাকায় বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি দেখা দেওয়ার আশঙ্কা ছিল।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অবৈধ ব্রিজ নির্মাণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তারা খালের ওপর অবৈধভাবে ব্রিজ নির্মাণের সত্যতা পান। এ সময় খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণকাজের অপচেষ্টা পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে সোমবারের মধ্যে নির্মাণাধীন ব্রিজটি অপসারণ বা ভেঙে ফেলার নির্দেশ দেন ইউএনও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রতিপালন না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট