1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বোয়ালখালী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদের স্বাধীনতা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ, নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী।
এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী সাংবাদিক সমিতির সভাপতি এম এ মন্নান, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদাচ্ছের, বোয়ালখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক শাহিদা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আরিফ হোসেন, প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি ছাইদুল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট