1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা ইয়াবাসহ আটক

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ যুবলীগ নেতা সুলতান মাহমুদ মন্টুকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) সকালের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মন্টু কাইচাইল গ্রামের মৃত নান্নু মাতুব্বরের ছেলে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন ঠান্ডুর প্রভাব এবং রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে বহু অভিযোগ থাকলেও এতদিন তিনি আইনের আওতার বাইরে ছিলেন। তার আটকের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সুলতান মাহমুদ মন্টুর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘যৌথবাহিনী মন্টুকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

১৫ অক্টোবর ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট