1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা তদারকিতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাঠে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান।

বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি ভাঙ্গা পৌর এলাকার জেলেপাড়া মন্দির, ভাঙ্গা বাজার কালী মন্দিরসহ একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন এবং ভাঙ্গা ট্রাফিক বিভাগের টিআই মোঃ কাজল।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের নির্দেশে মাঠ পর্যায়ে পরিদর্শন করা হচ্ছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব নির্ভয় ও নির্বিঘ্নভাবে পালন করতে পারেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সিআইডি, র‍্যাব, গোয়েন্দা ইউনিট এবং সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, এ বছর ভাঙ্গাসহ ফরিদপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট