1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় বিএনপির পথসভা ও মিছিল, খিচুড়ি ভোজের আয়োজন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় “তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”— এই শ্লোগানকে সামনে রেখে আজিমনগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পুলিয়া বাজারের অলিগলি ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কররা চৌরাস্তা বালুমাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা ও আজিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেক সিকদার, যুবদল নেতা সাসচু মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। দুপুর থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা সভায় যোগ দেন।

পথসভায় সভাপতিত্ব করেন আজিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন মুন্সি। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা কামরুল মুন্সি। এছাড়াও বক্তব্য রাখেন আজিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবা মীর প্রমুখ।

নেতাকর্মীরা সভায় বলেন, “আমরা গত ১৭ বছর ভাঙ্গার জনগণ নির্বাচনে ভোট দিতে পারিনি। ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে আজিমনগর ইউনিয়নবাসী বিএনপিকে ভোট দিয়ে আমাদের নেতা বাবুল ভাই ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ।”

পথসভা শেষে সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রিপন মাতুব্বরের নেতৃত্বে বিশাল মিছিল পুলিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কররা চৌরাস্তা বালুমাঠে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট