1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুরাদনগর নবীয়াবাদে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ বিশেষ আয়োজনের মাধ্যমে ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ধামরাইয়ে অসহায় নারীকে টাকা ফেরতের কথা বলে ডেকে ধর্ষণের অভিযোগ, যুবদল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার ঘারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মোঃ জাকারিয়া খান বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ’র ইফতার মাহফিল সম্পন্ন শত কোটি টাকার সম্পদের মালিক আশুলিয়া ধামসোনা ইউপি সচিব আবুল কালাম আজাদ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “ মুরাদনগরের কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ চাপের মুখে দুই যুগ পর ম্যানেজিং কমিটির নির্বাচন ফরিদপুরে সালথায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক নারীকে মারপিট, হাসপাতালে ভর্তি

ধামরাইয়ে অসহায় নারীকে টাকা ফেরতের কথা বলে ডেকে ধর্ষণের অভিযোগ, যুবদল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সাভার প্রতিনিধি: মোঃ জহিরুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে এক অসহায় নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আফরোজা আক্তার (২৮) মানিকগঞ্জ জেলার বারাহিরচর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ধামরাই থানাধীন স্লোটেক্স গেট সংলগ্ন ফুটপাতে একটি ভ্রাম্যমাণ কাপড়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসা পরিচালনার সময় আনিছুর রহমান (৫০) নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নিজেকে প্রভাবশালী যুবদল নেতা পরিচয় দিয়ে স্লোটেক্স এলাকার আশপাশে একটি ভালো কাপড়ের দোকানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এ সময় দোকানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তিনি ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা নেন।

ভুক্তভোগীর অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই আনিছুর রহমান তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে শুরু করেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। শুরুতে তিনি এসব প্রস্তাবে রাজি না হলেও অভিযুক্ত ব্যক্তি দোকান ও টাকা ফেরত দেওয়ার কথা বলে তাকে বারবার ডেকে নেন।

একপর্যায়ে ধামরাই থানাধীন স্লোটেক্স গার্মেন্টস সংলগ্ন আমিন মডেল টাউন এলাকার একটি বাসায় দোকান ও পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগে আরও বলা হয়েছে, একইভাবে বিভিন্ন সময় টাকা ফেরত দেওয়ার কথা বলে ওই বাসায় ডেকে
নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি আবারও তাকে একই বাসায় ডেকে নেন। সেখানে আগের মতোই দোকান ও টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে জানালে এলাকা ছাড়া করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত ব্যক্তি প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। ফলে তিনি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সামাজিক লজ্জা ও নিরাপত্তাহীনতার কারণে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানাতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।

পরবর্তীতে কোনো উপায় না পেয়ে তিনি ধামরাই থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট