1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়নয় করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ

মো.আনোয়ার হোসাইন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার গ্রামজুড়ে এখন আমের মুকুলের সুবাসে ভরে উঠেছে চারপাশ। গাছের পাতায় পাতায় সোনালি-সবুজ মুকুলের ছোঁয়া, আর বাতাসে ভেসে বেড়ানো মিষ্টি গন্ধ জানান দিচ্ছে—এসে গেছে আমের মৌসুমের পূর্বাভাস। প্রকৃতির এই রূপে মুগ্ধ পথিক।  কৃষকদের চোখে মুখেও স্বস্তি আর হাসির  ঝিলিক।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, ছোট-বড় প্রায় সব আমগাছেই এ বছর মুকুলের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে মুকুলের পরিমাণ তুলনামূলক বেশি বলে জানান স্হানীয়রা। বিশেষ করে গত কয়েক সপ্তাহে তাপমাত্রা ও হালকা রোদেলা আবহাওয়া মুকুল ধরতে সহায়ক হয়েছে।

স্থানীয় আমচাষি আব্দুল জলিল   বলেন, “গত বছরের তুলনায় এ বছর মুকুল অনেক বেশি এসেছে। যদি অতিরিক্ত ঝড়-বৃষ্টি না হয়, তাহলে ভালো ফলনের আশা করছি।” আরেক চাষি জানান, মুকুলের সময় অতিরিক্ত বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে মুকুল ঝরে পড়ার আশঙ্কা থাকে। তাই এখন সবার নজর আকাশের দিকে।

প্রতি বছর আমের মৌসুম ঘিরে মুরাদনগরের গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের প্রাণচাঞ্চল্য দেখা দেয়। আম বিক্রিকে কেন্দ্র করে মৌসুমি শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়, বাজারে বাড়ে লেনদেন। অনেক পরিবারের জন্য এটি বাড়তি আয়ের অন্যতম উৎস।

উপজেলা কৃষি কর্মকর্তা  বলেন, এ সময়টায় আমগাছের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ, সঠিক পরিচর্যা এবং ঝড়-তুফান থেকে গাছ রক্ষার ব্যবস্থা নিলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগই সবচেয়ে বড় শঙ্কা।
এদিকে, আমের মুকুলে মৌমাছির আনাগোনা বেড়েছে। গুঞ্জনে মুখর হয়ে উঠেছে বাগানগুলো। প্রকৃতির এই মেলবন্ধন যেন আগামীর সুস্বাদু ফলনের বার্তা দিচ্ছে।

চাষিদের প্রত্যাশা—আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের ঝড়-তুফান না এলে এ বছর মুরাদনগরে আমের বাম্পার ফলন হবে। এখন শুধু সময়ের অপেক্ষা -মুকুল থেকে কাঁচা আম, আর কাঁচা আম থেকে রসালো পাকা আম ঘরে তুলার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট