
সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকা ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার বিএনপি ক্লাবটি এখন স্থানীয় নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল-এর বিজয় নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন ক্লাবটির দায়িত্বশীলরা।
ক্লাবটির সার্বিক পরিচালনায় থাকা আবুল কালাম খলিফা, জাহাঙ্গীর বেপারি ও আজিজুল মাতুব্বরসহ স্থানীয় নেতারা একযোগে কাজ করছেন। তারা জানান, শহিদুল ইসলাম বাবুল এই এলাকার মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এক সাহসী নাম। তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা বদ্ধপরিকর।
ক্লাবে উপস্থিত থেকে এক সংহতি সভায় নিবেদিতপ্রাণ কর্মী আজিজুল মাতুব্বর বলেন: আমাদের নেতা শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। দেওড়া বাজারের এই বিএনপি ক্লাব থেকে আমরা শপথ নিয়েছি, ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করব। আবুল কালাম খলিফা এবং জাহাঙ্গীর বেপারিসহ আমরা যারা এখানে দায়িত্বে আছি, আমাদের মূল লক্ষ্য হলো আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা।”
দেওড়া বাজারের এই ক্লাবটি শুধু নির্বাচনী কার্যালয় নয়, বরং সাধারণ মানুষের দুঃখ-সুখের কথা শোনার একটি কেন্দ্রে পরিণত হয়েছে। দায়িত্বশীলদের মতে, শহিদুল ইসলাম বাবুলের দিকনির্দেশনায় তারা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ক্লাবের নেতা-কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।