1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

হাইকোর্টে প্রার্থীতা বহাল কুমিল্লা-৩ মুরাদনগরের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ–এর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর করা আপিল হাইকোর্টে খারিজ হয়ে গেছে। আদালত আপিলটি প্রাথমিক শুনানিতেই খারিজ করে দেন। আদালত সূত্রে জানা গেছে, ২৭শে জানুয়ারি সংশ্লিষ্ট আপিলটি (রিট পিটিশন) আইনগত ও প্রক্রিয়াগত দিক থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে আদালত মত দেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে রীট আবেদনটি সরাসরি খারিজ করা হয়। তবে আদালত মনে করেন, আপিলে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ভিত্তি তৈরি করতে পারেনি।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ে নির্বাচনী প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় আইনি জটিলতা এড়ানোর একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়। এতে নির্বাচনী মাঠে চলমান প্রস্তুতিও স্বাভাবিক ধারায় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো। উল্লেখ্য, এর আগে একই অভিযোগ নির্বাচন কমিশনের আপিল বোর্ড খারিজ করে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র বৈধতার আদেশ বহাল রাখেন। এছাড়াও অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি আবেদনের ক্ষেত্রেও আদালত অনুরূপ সিদ্ধান্ত দিয়েছেন, যা নির্বাচনী আইনি কাঠামোর ধারাবাহিকতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই আসন থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এবং বর্তমানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান।
এ রায়ে সন্তুষ্ট নন তাই আবারো আপিলে যাচ্ছে ইউসুফ হাকিম সোহেলের আইনজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট