1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

চট্টগ্রাম- ৮ আসনের জামাতের প্রার্থীর বিরুদ্ধে জোটের সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগ – এনসিপির সংবাদ সম্মেলন

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামির প্রার্থী ডা. আবু নাসেরের সমর্থনে আয়োজিত একটি মিছিল থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের স্লোগান প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বোয়ালখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)উদ্যোগে রবিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলা সদরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ এনসিপি,র যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সেলিম,লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালখালী এনসিপি প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী এনসিপি,র যুগ্ম সমন্বয়কারী আবরার হাবিব ,ফয়সাল রায়হান ,যুগ্ম সমন্বয়কারী বোয়ালখালী এনসিপি,সাঈদ বিন ইব্রাহিম যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপি।সদস্য আকতার আশিকি, শাহনেওয়াজ মাহিন বোয়ালখালী এনসিপি সহ অন্যন্যরা।এ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রান্তিকালে গণ-অভ্যুত্থান থেকে উদ্ভূত রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামায়াত ইসলামির সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে আসন সমঝোতার ভিত্তিতে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ নামে গঠিত দশ দলীয় জোটে অংশগ্রহণ করেছে।
এই জোটের আসন সমঝোতা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জাতীয়ভাবে ৩০টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু আসনে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভ্রান্তিকর তৎপরতা ও অসহযোগিতামূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে, যা দশ দলীয় জোটের ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে মাত্র একটি আসনে চট্টগ্রাম-৮ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুসারে এনসিপির পক্ষ থেকে জোবাইরুল হাসান আরিফ মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেন। একইভাবে জোটের অন্যান্য শরিক দলগুলোর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টির প্রার্থীরা জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেও, দশ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াত ইসলামির প্রার্থী ডা. আবু নাসের মনোনয়ন প্রত্যাহার না করে একটি অস্বস্তিকর ও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেন।পরবর্তীতে বাংলাদেশ জামায়াত ইসলামির চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. আবু নাসেরের সরে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনে বোয়ালখালী এলাকায় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফের বিরুদ্ধে মিছিল আয়োজন করা হয়।
উক্ত মিছিল থেকে সম্প্রতি “এনসিপি বয়কট” স্লোগান প্রদান করা হয়, যা দশ দলীয় জোটের ঐক্যের সম্পূর্ণ পরিপন্থী এবং রাজনৈতিকভাবে চরম দায়িত্বজ্ঞানহীন ও অনভিপ্রেত আচরণ। বোয়ালখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট