1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ বছর পূর্তি ও মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাসুদ রানা
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দেশের শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ বছর পূর্তি উৎসব। গত সোমবার কেরানীগঞ্জের শরীফ ফুড কোর্ট ও ড্রিম পার্কে এই উৎসবের পাশাপাশি ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রজ্জব শরীফ। অনুষ্ঠানে জানানো হয়, গত ১৫ বছর ধরে শরীফ ফার্মাসিউটিক্যালস দেশের ঔষধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বর্তমানে বিশ্বের অন্তত ৬টি দেশে ঔষধ রপ্তানি করছে। সারা দেশ থেকে আসা প্রায় ১৪০০-এর বেশি কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

ব্যবসায়িক আলোচনার পর শুরু হয় এক মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসেন ‘বাংলাদেশ আইডল’ খ্যাত জনপ্রিয় শিল্পী মং উ চিং। তিনি তার জনপ্রিয় গানগুলো গেয়ে উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলেন। এরপর দর্শকদের নাচে-গানে মাতাতে মঞ্চে আসেন এই প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘সুইং ব্যান্ড’ (SWING BAND)-এর প্রধান ভোকালিস্ট সৈয়দা নাহিয়া। তার দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই মঞ্চে আসেন জনপ্রিয় ‘দাগ’ (DAAG) ব্যান্ডের ভোকালিস্ট তামিম। তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে পুরো অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন।
​জনপ্রিয় এসব তারকাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের সেরা কর্মীদের হাতে কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট